টেক সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেক সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ জুন, ২০১৫

'গুগল' এর স্মার্ট পোশাক..



গুগলের নজর এবার পোশাকশিল্পে। স্মার্ট পোশাক বানাতে চাইছে গুগল। মার্কিন পোশাক প্রস্তুতকারক লেভি স্ট্রসের সঙ্গে কাজ করার ঘোষণাও এসেছে গুগলের কাছ থেকে। পোশাকে টাচস্ক্রিন নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করবে গুগলের এই উদ্যোগ। খবর এএফপির।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ‘প্রজেক্ট জ্যাকওয়ার্ড’ নামে নতুন এই প্রযুক্তির কথা বলেছে গুগল কর্তৃপক্ষ। গুগলের অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্টস (এটিএপি) নামের একটি প্রকৌশলী দল এই প্রকল্পে কাজ শুরু করেছেন।
গুগলের এটিএপি প্রকল্পের কর্মকর্তা এমরি কারাগোজলার বলেন, ‘ইন্টারঅ্যাকটিভ টেক্সটাইল তৈরি করছি আমরা। আমরা ফেব্রিকসের মধ্যে বিদ্যুৎ পরিবাহী সুতা বা কনডাকটিভ থ্রেড দিয়ে এই টেক্সটাইল তৈরি করেছি।’
বিশেষ এই সুতায় বিভিন্ন ধরনের ফেব্রিকস বোনা যায়। এই সুতা এমনভাবে ব্যবহার করা হবে যাতে চাইলে এটি সহজেই চোখে পড়বে বা চোখের আড়ালে থাকবে। পোশাক তৈরির বিষয়টি নির্ভর করবে নকশাকারীর ওপর। পুরো পোশাকে বা নির্দিষ্ট অংশে এই সুতা ব্যবহার করা যেতে পারে। এটি সহজে ভাঁজ করা বা কাপড় হিসেবে পানি দিয়ে ধোয়াও যাবে। এটা সাধারণ কাপড়ের মতোই।’
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রজেক্ট জ্যাকওয়ার্ডের প্রকৌশলীরা টাচ ও জেশ্চার ইন্টারঅ্যাকটিভ পোশাকের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছেন।
স্যুট কিংবা শার্ট থেকে শুরু করে কার্পেট, আসবাবের সঙ্গে বোনা ফেব্রিকস কম্পিউটার টাচপ্যাডের মতো নিয়ন্ত্রণ সুবিধা থাকবে। এতে ছোট বোতামের মতো ক্ষুদ্র সার্কিট থাকে যা স্পর্শ শনাক্ত করতে পারে। এই পোশাকে স্পর্শ করে স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রে তার বিহীনভাবে সংকেত পাঠানো যাবে। এই পোশাকে স্পর্শ করে ফোন কল করা বা বার্তা পাঠানোর মতো কাজও সারা যাবে।
·   0

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫

সেন্সর | Sensor

মানুষ তার চোখ, কান, নাক দিয়ে পরিবেশ থেকে বিভিন্ন অনুভুতি নিতে পারে। কিন্তু যন্ত্রপাতি! তার জন্য চাই সেন্সর যা কিনা পরিবেশের কোন ঘটনাকে বৈদ্যুতিক সিগন্যালে রুপান্তরিত করতে পারে। এরকম কিছু সেন্সরের সাথে পরিচিত হওয়া যাক...

LDR
LDR  মানে হল Light Dependable Resistor বা আলোর উপর নির্ভরশিল রেসিস্টর। বোটকা সাইজের রেসিস্টরগুলোর ভ্যালু পরিবর্তন করা যায় না। তবে LDR এর মান এর উপর আলোর উপর নির্ভর করে। মানে তীব্র আলোতে এর মান 10 ওহম এর কাছাকাছি নেমে আসে আবার একেবারে অন্ধকারে সেটা 20 মেগা ওহম (মানে হল ২০ লক্ষ ওহম!) এ গিয়ে দাঁড়ায়। নিচের ছবিটায় একটা LDR আছে,

আলো অন্ধকারের তারতম্য করে চলে এমন রোবট, দিনের আলোর পরিবর্তনের সাথে সম্পর্কিত কোন প্রজেক্ট, কাউন্টার ইত্যাদি নানা প্রজেক্টে এটা ব্যাবহার করা যায়।

তাপমাত্রা সেন্সর ( LM35 )
তাপমাত্রা বা টেম্পারেচার সেন্সর। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটা হাই ভোল্টজ দিতে থাকে আর কমার সাথে সাথে লো ভোল্টেজ। যে ভোল্টেজ ভ্যালু পাচ্ছি সেটাকে মাইক্রোকন্ট্রোলার দিয়ে চেখে নিলেই হল, যেকোন কাজে ব্যাবহার করা যাবে সহজেই। নিচের ছবিটা একটা LM35 সেন্সরের,


তাপমাত্রার সাথে সম্পর্কিত কোন প্রজেক্ট, রুম টেম্পারেচার কন্ট্রোলার, রোবট ইত্যাদি অনেক জায়গায় একে ব্যাবহার করা যায়।

ফটোট্রানসিস্টর (Phototransistor)
নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা ট্রানসিস্টর, কিন্তু কাজ করে যখন এর উপর আলো পড়ে। আলো এখানে ট্রানসিস্টরের Base পিনের মত কাজ করে। সহজ করে বললে, এর উপর আলো পড়লে বাকি দুটো পিনের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়, অন্ধকারে হয় না। মানে সুইচের মত।

আলোর প্রবাহে বাধা দিয়ে এই ট্রানসিস্টরগুলোকে সুইচ হিসেবে কাজে লাগানো যায়। তাই বিভিন্ন ধরনের রোবট, কাউন্টার, বাসার লাইট ফ্যান কন্ট্রোল থেকে শুরু করে অ্যাসেম্বলি লাইন অনেক জায়গাতে একে ব্যাবহার করা যায়।

ডিসটেন্স বা দুরত্ব সেন্সর (Sonar Sensor)
ব্যাপারটা অনেকটা বাদুরের পথচলার মত। বাদুর পথ চলার সময় উঁচু ফ্রিকোয়েন্সির শব্দ করে এগুতে থাকে, শব্দ বাধা পেয়ে ফিরে এলে মধ্যবর্তী সময় বুঝে দুরত্ব বের করে নেয়। নিচের মডিউলটা এক্কেবারে হুবহু তাই করে।


দুরত্ব মাপার জন্য বিভিন্ন রোবটে, পথে কোন বাধা আছে কিনা সেটা বুঝতে, পানির নিচে কমিউনিকেশনের জন্য- ইত্যাদি নানান কাজে ব্যাবহার হয় এটা ।


টাচ বা স্পর্শ সেন্সর
নাম শুনেই বোঝা যাচ্ছে, স্পর্শ করলে এখান থেকে সিগন্যাল বেরোয়।
স্পর্শকাতর যেকোন কিছু বানাতে(!) এটা কাজে লাগে। ধরা যাক রোবটের হ্যান্ডে কোন কিছু ধাক্কা লাগল কিনা- এটা বোঝার জন্যও টাচ বা স্পর্শ সেন্সর কাজে লেগে যেতে পারে।

প্রেসার বা চাপ সেন্সর
নিচের ছবিটাতে যে ছোট্ট ফুটো আছে, সেখানে বাতাসের চাপ (যেমন কোন পাইপ দিয়ে) প্রয়োগ করলে চাপের উপর নির্ভর করে এটা বিভিন্ন সিগন্যাল জেনারেট করে।
বাতাস এর চাপ মাপার জন্য খুব ভালো কাজে লাগে এটা।

ম্যাগনেট বা চুম্বক সেন্সর (Hall Effect Sensor and Reed Switch)
চুম্বকের উপস্থিতিতে এটার সিগন্যাল ভালু পরিবর্তিত হয়।

ম্যাগনেট এর ব্যাবহার আছে এমন প্রজেক্টে, অটোমেটিক ডোর লকিং সিস্টেম- এমন জায়গায় এগুলো ভাল কাজে লাগে।

হিউমিডিটি বা আর্দ্রতা সেন্সর (Humidity Sensor)
নাম শুনেই বোঝা যাচ্ছে কি করে এটা। বাতাসের আর্দ্রতা পরিবর্তনের সাথে সাথে এর সিগন্যালও পরিবর্তিত হয়।

আর্দ্রতা মাপতে বেশ পটু এই সেন্সর। রুমের আর্দ্রতা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি স্পেসে নির্দিস্ট আর্দ্রতা ধরে রাখা- এরকম অনেক কাজে এটা কাজে লাগে।

মোশন বা মুভমেন্ট সেন্সর (PIR Motion sensor)
মোশন সেন্সর আরো মজার জিনিস। এটা করে কি, সামনে কোন কিছু নড়তে দেখলেই সজাগ হয়ে ওঠে। তারপর ধুম করে সিগন্যাল ভোল্টেজ পাঠিয়ে দেয়।

 মোশন কিংবা যেকোন নাড়াচাড়া বোঝার জন্য এটা কাজে লাগে। তাই সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে ট্রাফিক কন্ট্রোল- বিভিন্ন জায়গায় এটা কাজে লাগে।
·   0

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫

Symphony Has Released Android One In Bangladesh

After Micromax, Symphony has brought the android one handset in Bangladesh. Some days before, Micromax announced to bring the android one handset in bangldesh. 

Android One: Symphony Roar A50


Micromax has released a mobile phone with the model number “Micromax Canvas A1” in Bangladesh. After a month, Symphony the Bangladesh mobile brand also released it with the model number; Symphony Roar A50.

What Is Android One?

Android One is a project of Google. They are trying to provide the best qualities with a mobile phone with its exiting features to every people of every country. Through this project, Google providing android phone with fewer prices in all countries.

Configurations of Phone:

Symphony announces the android one phone with his exiting features in Bangladesh. Here is the below configuration of this phone:

  • Operating System: Android 4.4.4 Kitkat (Will be upgraded soon with the latest version of Android.)
  • Display: 4.5” FWVGA IPS
  • Processor: 1.3 GHz Quad Core
  • Ram: 1GB and Rom: 8GB
  • Camera: 5MP (Rear) and 2MP (Front)
  • Network: 3G, EDGE, Wi-Fi
  • Sensors: Light, Proximity, Compass, G-Sensor etc.

Symphony is also providing some exiting offers with this phone. Customer will get an 8GB micro SD card and internet data free with this.

Android one is a great project of Google. This project is giving an opportunity to all the people of this country. Android one has also been launched to other countries like India. Micromax and Spice, these companies are providing the handsets to that country.

Final Words:

This was the latest tech updates news provided by our blog. If you have any question or suggestions then feel free to tell us. We hope that you will always be with us. Thanks a lot to you for reading this article. We will come back soon with latest Tech News. Till then, Thanks & good bye to everybody.    
·   0

বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫

কী থাকছে স্পার্টানে?

স্পার্টান ব্রাউজার এর লোগো
এক সময়ের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় দিয়ে নতুন একটি ওয়েব ব্রাউজার আনতে পারে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো জানাচ্ছে ‘স্পার্টান’ কোড নাম দিয়ে নতুন ব্রাউজার তৈরি করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। গত মাসেই প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো মাইক্রোসফটের এই নতুন ব্রাউজারের তথ্য ফাঁস করে। কিন্তু নতুন ব্রাউজার কেমন হবে, সে বিষয়ে সেখানে বিস্তারিত তথ্য ছিল না। এবারে নিওউইন নামের একটি ওয়েবসাইট মাইক্রোসফটের নতুন ব্রাউজারের স্ক্রিনশট ফাঁস করেছে। এই ছবিতে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটির কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে।


নতুন এই ব্রাউজারের ইউজার ইন্টারফেসে থাকবে একটি ফেভিকন, ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইটের নাম ও ছোট আকারের একটি এক্স বাটন, যা দিয়ে ওই সাইটটির নতুন ট্যাব বন্ধ করা যাবে। এই ব্রাউজারে রিডিং মোড ও বুকমার্ক বাটন থাকবে। ব্রাউজারটির সঙ্গে অ্যাপলের সাফারি ব্রাউজারের বেশ কিছু মিল আছে। রিডিং বাটনের পাশে শেয়ার বাটন থাকবে এবং এর পাশেই থাকবে সেটিংস ফোল্ডার, যেখান থেকে ব্রাউজারের বিভিন্ন সেটিংস ঠিক করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত পণ্যের জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকেই আসতে পারে স্পার্টান ব্রাউজারটি। আধুনিক গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারের মতো দ্রুত ও সহজে ব্রাউজিং অভিজ্ঞতা দিতেই স্পার্টানকে আনছে মাইক্রোসফট। ব্রাউজারটির সঙ্গে কর্টানা নামের পার্সোনাল ডিজিটাল সহকারীকে যুক্ত করে দেবে মাইক্রোসফট যাতে কথা বলে ব্রাউজ করার সুবিধাও এতে থাকবে।
·   0