
নাস্তিকের বাইবেল - THE ATHEIST’S BIBLE
ভূমিকা
“পৃথিবী জানলে বিষ্মিত হবে যে,মানবজাতির উজ্জ্বল নক্ষত্রগুলোর অধিকাংশই ধর্মের প্রতি অনাস্থা পোষণ করে।”- বলছিলেন জন স্টুয়ার্ট মিল।
এটা সত্যিই বিষ্ময়কর, প্লেটো থেকে শুরু করে আইনস্টাইন, ইবনে সিনা থেকে মহাত্মা গান্ধী, এ পর্যন্ত জন্ম নেয়া দার্শনিক, বিজ্ঞানী ও চিন্তাবিদ দের অধিকাংশই ঈশ্বরের প্রতি বা প্রচলিত ধর্মের প্রতি না-আস্থা পোষণকারী। এবং এটাও বিষ্ময়কর যে তৃতীয় বিশ্ব বা অনুন্নত বিশ্ব, যেখানে মানুষ শিক্ষা-দীক্ষা বা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে সেখানেই আস্তিকের হার বেশি। বর্তমান হিসেব মতে, পৃথিবীতে ৩৩ভাগ খ্রীস্টান, ১৯ ভাগ মুসলমান, এবং ১৬ ভাগ নাস্তিক, এবং বলাবাহুল্য- এটাও সত্য যে খ্রীস্টানদের মধ্যে অর্ধেকের বেশি নামে মাত্র খ্রিস্টান,আছে নামে মাত্র মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের অনুসারী, এই হিসেবে নাস্তিকের হার দাঁড়ায় সবচেয়ে বেশী। এই গ্রন্থটি নাস্তিকদের বাইবেল নামে পরিচিত এবং সমাদ্রিত। এতে সংকলিত একক কোনো ঈশ্বরের বানী নয় বরং শুরুতেই উল্লেখিত মানবজাতির কিছু নখত্রপুঞ্জের স্রষ্টা,সৃষ্টি ও ধর্ম নিয়ে ভাবনা।
·
0





