কীভাবে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কীভাবে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

উইন্ডোজ ১০ ডাউনলোড এবং ইনস্টলেশন শেষে এবার সারা জীবনের জন্য একটিভেট করে নিন। সচিত্র বর্ণনাসহ A-Z সাথে ISO ডাউনলোড লিংক তো আছেই!!

উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পরেই ডাউনলোড এর ধুম পড়ে গেছে। অনেকেই এর মাঝে ডাউনলোড এবং ইনস্টল করে বসে আছে। কিন্তু বাংলার মানুষ যতো আগেই ডাউনলোড এবং ইনস্টল করুক না কেন এখনো কিন্তু তারা সেই ট্রায়াল ভার্সনেই পড়ে আছে। উইন্ডোজ চালু হওয়ার পরে একটিভেশন উইন্ডো আসলেও অনেকের পিলে চমকে যায়! যাহোক, সমস্যা যেখানে আছে সমাধান সেখানে থাকবেই। আজকে উইন্ডোজ ১০ একটিভেশনের দুটি পদ্ধতি দেখানো হবে। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটা করবে।
·   0

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫

আর্ডুইনো বেসিক :: [পর্ব-০১] আর্ডুইনো IDE পরিচিতি ও পিসিতে আর্ডুইনো বোর্ড কনফিগার করা



এই পোস্টের জন্য আপনার যা দরকার হবে [যদি আর্ডুইনো বোর্ড সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে সিম্যুলেশন বেজড পোস্টের জন্য পরবর্তী পোস্ট থেকে শুরু করুন]
  • প্রায় 100MB ডেটাসহ ইন্টারনেট কানেকশন [যদি ডাউনলোড না করতে চান সেক্ষেত্রে আপনাকে IDE যোগাড় করে নিতে হবে]
  • Arduino UNO R3 অথবা Arduino Mega 2560 [এখানে আমি Arduino Mega 2560 ব্যবহার করব, ভয়ের কিছু নেই দুইটার কনফিগার করার পদ্ধতি একই রকম]
  • USB A – B Cable [আপনার ক্রয়কৃত আর্ডুইনোর সঙ্গে যে কেবলটি দেওয়া আছে সেটা]
দ্রষ্টব্য: টিউটোরিয়ালটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজারদের জন্য। লিনাক্সে কোন ঝামেলা করা লাগে না, লিনাক্সের জন্য এখান থেকে (32 bit,  64 bit) IDE ডাউনলোড করুন আর আর্ডুইনো পিসির সাথে কানেক্ট করুন। সমস্যা এড়ানোর জন্য টার্মিনাল থেকে gksudo arduino কমান্ড দ্বারা আর্ডুইনো চালু করুন।

ARDUINO IDE ডাউনলোড ও ইন্সটলেশন:

আর্ডুইনোর জন্য কোড লেখা, আপলোড করা ও সিরিয়াল মনিটরিংয়ের জন্য আপনার অফিশিয়াল IDE ডাউনলোড করতে হবে। ওপেনসোর্স হওয়ার কারণে IDE টা জমকালো না তবে কাজ চলে আরকি। যদি IDE এর ইন্টারফেস আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে Sublime Text Editor কে কীভাবে আর্ডুইনো IDE হিসেবে ব্যবহার করা যায় সেটা দেখানো হবে। তহালে কাজ শুরু করা যাক। ছবিতে ক্লিক করে ডাউনলোড করুন:
  • ডাউনলোডেড ফাইলটা Run As Administrator হিসেবে চালু করুন:
  • I Agree:
  • Next:
  • Install:
  • অপেক্ষা করুন:
  • Install এ ক্লিকান:
  • Close চাপুন:

 ARDUINO BOARD ড্রাইভার সেটাপ:

  • আপনার আর্ডুইনো বোর্ডটি পিসির সাথে কানেক্ট করে উইন্ডোজের Device Manager ওপেন করুন:
  • এবার Ports এ ক্লিক করলে যদি Arduino দেখায় তাহলে বুঝবেন ড্রাইভার অটো ইন্সটল হয়ে গেছে:
  • আর যদি তা না দেখা যায় তাহলে Other devices এ যতগুলো Unknown Device আছে সেগুলোতে নিচের পদ্ধতিতে আর্ডুইনো ড্রাইভার সেটাপ দেওয়া শুরু করবেন। একটা না একটাতে সেটাপ হবেই :P
  • Unknown Device এ রাইট ক্লিক করে Update Driver Software দিন:
  • Browse my computer for driver software এ ক্লিক করুন:
  • Browse এ ক্লিকান:
  • Arduino Folder টি খুঁজে বের করে Driver ফোল্ডারটি সিলেক্ট করে OK দিন:
  • Next:
  • এবার ওকে ওকে নেক্সট যা আসবে সবগুলোই দিন, যদি বলে যে This driver software is incompatible for the device বা এই জাতীয় কথা তাহলে অন্য Unknown Device এ একই পদ্ধতিতে Driver আপডেট করার ট্রাই করুন।

ARDUINO CONFIGURE করা ও প্রথমবারের মত PROGRAM বার্ন করা:

  • বোর্ডের ড্রাইভার ঠিকঠাক সেটাপ হয়ে গেছে? তাহলে দেরি না করে প্রোগ্রাম আপলোড করে ফেলুন ঝটপট। প্রোগ্রাম আপ্লোড করার আগে আর্ডুইনো বোর্ড ও COM Port সিলেক্ট করে নিতে হবে।
  • Arduino IDE ওপেন করুন, নিচের স্প্ল্যাশ দেখাবে:

  • এবার Tools > Serial Port > COMX [Device Manager এর Port থেকে দেখে নিতে পারেন আপনার আর্ডুইনো কোন Port এ আছে]
  • আবার Tools > Board > Arduino …. [এখানে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন, আপনার বোর্ড UNO হলে সবার প্রথমটা আর Mega হলে ছবিতে যেটা দেখানো হয়েছে সেটা সিলেক্ট করলেই হবে]
  • এখনো তো আর্ডুইনো কোডিং শেখা হয় নি? সমস্যা নাই, IDE তেই শখানেক Example দেওয়া আছে, তার যেকোনটা আপ্লোড দিলেই চলে। কিন্তু আপনার Arduino যে কোড অনুযায়ী কাজ করছে সেটা দেখার জন্য Blink নামের Example টি বেশ কার্যকর। Arduino UNO, Mega তে 13 নাম্বার পিনের সাথে একটি LED যুক্ত থাকে। তাই আমরা External Led ছাড়াও Led Blinking এর কোড কাজ করছে কিনা সেটা দেখতে পারি।
  • Example এর জন্য File > Examples > Basics > Blink এ ক্লিক করুন, নতুন উইন্ডো ওপেন হবে:
  • Arduino তে আগে থেকেই Blink প্রোগ্রামটি বার্ন করা থাকে, তাই আমার পরামর্শ হল Blink প্রোগ্রামটি বার্ন করার আগে delay এর মধ্যে 1000 এর বদলে আপনি অন্য কোন সংখ্যা বসান, যেমন delay(100) বা delay(50) যাতে আমরা নতুন প্রোগ্রাম আর পুরনোটার মধ্যে তফাত খুঁজে পাই।
  • [নোট: delay(int) ফাংশনটির আর্গুমেন্ট ইন্টিজার টাইপ এবং এখানে যেটা দেওয়া হবে তার একক মিলিসেকেন্ড, অর্থাৎ 1000 এর মানে হল 1 second]
  • এরপর Upload বাটনটিতে ক্লিক করুন:
  • এবার যদি ব্লিংকিং দেখতে পান বা ব্লিংকিংয়ে ভিন্নতা নজরে আসে অথবা যদি Arduino IDE তে দেখেন কোন ঝামেলা ছাড়াই Upload Completed আসে তাহলে বুঝতে হবে কোড আপলোড হয়েছে!

ARDUINO IDE কাস্টোমাইজেশন:

  • আর্ডুইনোর সবই ভাল খালি IDE টাই পছন্দ হয় না। ফন্টের অবস্থা ভাল না, মাউজ স্ক্রল করে জুম করা যায় না আরও অনেক সমস্যা। যাই হোক, কাস্টোমাইজেশন বলতে এখানে ফন্ট কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখানো হয়েছে, Heavy Customization এর জন্য গুগলিং করাই ভাল হবে।
  • ফন্ট চেঞ্জ করার জন্য অনেক কাজ করতে হবে, File > Preferences:
  • তীর চিহ্নিত লেখাটায় ক্লিক করুন:
  • নতুন ফোল্ডার আসবে একটি টেক্সট ফাইল দেখতে পাবেন preferences.txt নামে, সেটা ওপেন করুন, editor.font খুঁজে বের করে Monospaced এর জায়গায় আপনার পছন্দের ফন্টের নাম লিখুন [আমি এখানে উইন্ডোজের সবচেয়ে ভাল Monospaced font হিসেবে Consolas ব্যবহার করেছি], plain কে পরিবর্তন না করে পাশে যে সংখ্যা আছে সেটা পরিবর্তন করুন। সংখ্যাটি ফন্টের সাইজ নির্দেশ করে।
সবকিছু এডিট করার পর অবশ্যই Ctrl+S বা Save করবেন!
  • এবার IDE Restart করলেই দেখবেন ফন্টের আকার ও ফন্ট পরিবর্তিত হয়েছে।

কিছু সাধারণ সমস্যা ও তার সমাধান [F.A.Q / TROUBLESHOOTING]

সমস্যা: আমার আর্ডুইনো UNO এর ড্রাইভার কোনভাবেই সেটাপ দেওয়া যাচ্ছে না। সবগুলো পদ্ধতি ট্রাই করলাম, কাজ করছে না। আমি উইন্ডোজ ৮ / ৮.১ / ৭ ব্যবহার করছি।

সমাধান:

উইন্ডোজ ৮/৮.১ এর জন্য:
Shift কি চেপে আপনার পিসি রিস্টার্ট দিন। দেখবেন রিস্টার্ট নিয়ে একটা ব্লু স্ক্রিন এসেছে। Choose an option আসবে, Troubleshoot > Advanced options >  Startup settings > Restart। এবার পিসি রিস্টার্ট হলে আবার ব্লু স্ক্রিন আসবে ও কিছু লেখা আসবে, কিবোর্ড থেকে 7 চাপুন। এখন পিসি অন হলে আবারও একই নিয়মে ড্রাইভার সেটাপ দেওয়ার চেষ্টা করুন। এবারও না হলে উইন্ডোজ ৭ এর সমাধান ট্রাই করুন।
উইন্ডোজ ৭ এর জন্য:
আর্ডুইনো বোর্ডটি কানেক্টেড রাখুন এরপর কাজগুলো করুন।
Device Manager > Unknown Device [আপনার আর্ডুইনো বোর্ডটি] > Update driver software > Browse My computer for driver software > Let me pick from a list of device drivers from my computer > Modems >  বামপাশ থেকে Compaq ও ডানপাশের Models থেকে Richochet Wireless USB Model সিলেক্ট করুন [লিস্ট আপডেট হতে একটু টাইম দিন] > Yes > Installing দেখাবে। ইন্সটলড হলে Baud Rate 9600 করে দিন ও একটি COM পোর্ট সিলেক্ট করুন। COM পোর্ট সিলেক্ট করার সময় 50-60 এর মধ্যে সিলেক্ট করার চেষ্টা করবেন। এখন আর্ডুইনো আইডিই থেকে ঔ কম পোর্ট সিলেক্ট করে কোড আপলোড করুন।

সমস্যা: কোড আপ্লোড দিতে গেলে এই এরর দেখাচ্ছে : avrdude: stk500_getsync(): not in sync: resp=0x00

সমাধান:

আপনার আর্ডুইনো বোর্ডটির COM পোর্ট পরিবর্তন করতে হবে। Device Manager > Ports > Arduino [Right Click] > Properties > Port setting  > Advanced > Com Port Number > ইচ্ছামত সিলেক্ট করুন (অবশ্যই যেগুলো unused)। এবার পরিবর্তিত পোর্ট সিলেক্ট করে কোড আপলোড দেওয়ার চেষ্টা করুন।

সমস্যা: আমার সমস্যাটি এই লিস্টে নেই

সমাধান:

মন্তব্যে সমস্যাটি উল্লেখ করুন।
·   0

আর্ডুইনো বেসিক :: [বিশেষ পরিচিতি] আর্ডুইনো পরিচিতি ও পরবর্তী পোস্টের ক্যাটালগ।

কিছুদিন আগেও মাইক্রোন্ট্রোলার হাতে নিয়ে সবকিছু কন্ট্রোল করা খুব একটা সহজ কাজ ছিল না। Microcontroller হল এমন একটি Programmable Platform যেটা দিয়ে আপনি জটিল সব মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল কিংবা সফটওয়্যার সিস্টেম কন্ট্রোল করতে পারবেন কিছু কমান্ডের মাধ্যমে। মাইক্রোকন্ট্রোলার দিয়ে অসংখ্য কাজ করা যায়। ডিজিটাল ইলেক্ট্রনিক্স, প্রোগ্রামিং কিংবা হিউম্যান কম্পিউটার ইন্ট্যারাকশনের জন্য আর্ডুইনো এখন বেস্ট চয়েস। যদি আপনার এমবেডেড সিস্টেম সম্পর্কে একদমই ধারণা না থাকে তাহলে আর্ডুইনো দিয়ে শুরু করা ভাল। যেকোন প্রজেক্ট, রোবটিক্স, ইন্টারনেট অফ থিংস ইত্যাদি নানা কাজে আর্ডুইনো বোর্ড ব্যবহৃত হচ্ছে। তার মূল কারণ হল এর সমৃদ্ধ লাইব্রেরি ও সহজবোধ্যতা। প্রোগ্রামিং সম্পর্কে একটু আধটু ধারণা আর বেসিক ইলেক্ট্রনিক্স জ্ঞান থাকলেই আর্ডুইনো বোর্ড ব্যবহার করে সহজেই চমৎকার সব প্রজেক্ট তৈরি করা সম্ভব।

সিরিজটি যাদের জন্য:

আর্ডুইনো নিয়ে কাজে উৎসাহী সবার জন্যই মূলত সিরিজটি। যারা শুরু করছেন তাঁদের শেখার কাজে ও যারা অ্যাডভান্সড লেভেলে আছেন তাদের রেফারেন্সের জন্য লাগতে পারে। এই সিরিজে ধারণা করা হবে আপনার বেসিক প্রোগ্রামিং ও বেসিক ইলেক্ট্রনিক্স জ্ঞান আছে। এখানে কিছু বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা করা হতে পারে যেগুলো যদিও আর্ডুইনো কীভাবে কাজ করে তার সাথে পুরোপুরি সম্পৃক্ত থাকবে না কিন্তু টেকনিক্যাল টপিকগুলোর উপরে পরিষ্কার ধারণার জন্য আলোচ্য বিষয় কাজে লাগতে পারে।

সিরিজটির মাধ্যমে কী কী শেখা যাবে:

এই সিরিজটা রেসিপি বইয়ের মত হবে না। যদি আপনি স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন চান যে একটি প্রযেক্ট পুরোপুরি তৈরি করতে কী কী লাগবে এবং কীভাবে করতে হবে, তাহলে সিরিজটি আপনার জন্য নয়। সিম্যুলেশন ও প্রাথমিক জিনিসগুলো স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখানো হবে তাই বলে একটি পূর্ণাঙ্গ প্রজেক্টের সবটুকু কখনোই দেওয়া হবে না। এই সিরিজের মাধ্যমে বেসিক ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, প্রডাকশন ডিজাইন এবং উচ্চ পর্যায়ের চিন্তার খোরাক যোগানো হবে যেটা আর্ডুইনোর মাধ্যমে আপনি আয়ত্ত্বে আনতে পারবেন।
যখন সাধারণ কোন আর্ডুইনো প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে, তখন শুধু কম্পোনেন্টগুলো দিয়ে কীভাবে সার্কিট তৈরি করে তা-ই শিখবেন না বরং কীভাবে Schematic design পড়তে হয়, কেন ঔ যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হল সেটা জানতে পারবেন তার পাশাপাশি Datasheet কী কাজে লাগে ও কীভাবে আপনি Datasheet ব্যবহার করে নিজের প্রজেক্ট অনুযায়ী কম্পোনেন্ট ব্যবহার করবেন সেটাও জানতে পারবেন। আমি সিম্পল কোডগুলো ব্যাখ্যাসহ লিখে দিব, কিন্তু মূল প্রজেক্টের কোডিং আপনাকেই করতে হবে।

যেসব যন্ত্রপাতি লাগবে:

সিম্যুলেশনের জন্য:

যাদের আপাতত কিছু কেনা সম্ভব হচ্ছে না ইচ্ছা করলে তারাও আর্ডুইনো শিখতে পারেন, এটা শেখার জন্য আর্ডুইনো বোর্ডের প্রয়োজন নেই।
Proteus 8.X SPY Design Suite [X & Y for version number]

রিয়েল লাইফ প্র্যাক্টিস:

প্র্যাক্টিক্যাল ও  ভার্চুয়াল সিম্যুলেশনের মধ্যে তফাত থাকা অস্বাভাবিক নয়। এমবেডেড সিস্টেমে যতটা পারা যায় ততটা প্র্যাক্টিক্যাল ওরিয়েন্টেড হওয়াই ভাল। প্রতিটি পোস্টে বলে দেওয়া হবে কী কী যন্ত্রপাতি লাগবে। তারপরও যেসব যন্ত্রপাতি প্রায় প্রযেক্টেই দরকার হবে সেগুলো বলা হল:
Arduino UNO R3 or Arduino Mega 2560
Half Size Breadboard
Resistor
Capacitor
LED
Variable Resistor
DMM (Digital Multimeter)

আর্ডুইনো কী? [WHAT IS ARDUINO]:

Arduino এর সবচেয়ে বেস্ট পার্ট হল আপনি যেটা চান সেটাই আর্ডুইনো। কথাটা একটু গোলমেলে লাগলেও আরেকটু খোলাখুলি বলা যাক। যদি চান তাহলে আপনার আর্ডুইনো প্ল্যাটফর্মটি হতে পারে আপনার চারাগাছে পানি সরবরাহ করার সিস্টেম, হতে পারে ওয়েব সার্ভার কিংবা কোয়াডকপ্টার অটোপাইলটও হতে পারে।
Arduino একটি মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেটা Intuitive Programming Language এ যুক্ত এবং আপনি এর IDE দ্বারা ডেভেলপ করতে পারেন। আর্ডুইনোর সাথে Sensor, actuator, light, speaker, add-on module (যেটা Arduino Shield নামেও পরিচিত) এবং অন্যান্য IC ব্যবহার করে যেকোন সিস্টেমের Programmable Brain হিসেবে সেট করতে পারেন আপনার আর্ডুইনোকে।
Arduino এর দ্বারা যা কিছু সম্ভব তা একটি সিরিজে লেখা অসম্ভব। ক্রিয়েটিভিটির লিমিট হয় না, যেহেতু আর্ডুইনো ক্রিয়েটিভিটি প্রকাশ করারই একটা মাধ্যম তাই এর দ্বারা কতকিছু সম্ভব সেটারও সীমা নাই। এই সিরিজটা কেবল সাধারণ ধারণা দিবে এবং বেসিক স্কিল আয়ত্ব করার পথ দেখাতে পারে, এর বেশি কিছু আশা করা ভুল হবে। :P

আর্ডুইনো : একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম

আপনি যদি ওপেন সোর্সে নবাগত হয়ে থাকেন তাহলে আর্ডুইনোর মাধ্যমেই বুঝবেন ওপেন সোর্স সবকিছু এতটা পাওয়ারফুল কেন! ওপেন সোর্স নিয়ে নতুন করে বকবকানির কিছু নেই। যেহেতু আর্ডুইনো একটি ওপেন সোর্স হার্ডওয়্যার তাই এর ডিজাইন ফাইল, স্কিম্যাটিক্স ও সোর্স কোড সবই উন্মুক্ত। এর মানে শুধু যে আপনি আর্ডুইনো হ্যাক করে বিভিন্ন কাজ করবেন তাই নয়, বরং আপনি যদি ডিজিটাল ইলেক্ট্রনিক্সের গুরু হয়ে থাকেন তাহলে খুব সহজই আপনার মনমত জিনিসপত্র অ্যাড করে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন।
আর্ডুইনোর ডিজাইন, সোর্স কোড, লাইব্রেরি ডেস্ক্রিপশন ও লাইব্রেরি ডাউনলোড করা যাবে তাদের অফিশিয়াল সাইটআর্ডুইনো.সিসি থেকে।
আর্ডুইনো অরিজিনাল বোর্ডের দাম প্রায় ২০০০ – ৩০০০ এর মত। সেখানে Chinese ক্লোন ভার্সন পাওয়া যায় মাত্র 900 (UNO)-1200 (MEGA) টাকার মধ্যে। আর্ডুইনো ওপেন সোর্স বলেই এটা সম্ভব। Arduino ছাড়াও এইরকম ক্লোন প্ল্যাটফর্ম আছে আরও ফাংশনালিটি সহ যেমন Freeduino, pcDuino, ODOO ইত্যাদি।

বিভিন্ন ধরণের আর্ডুইনো বোর্ড:

Arduino UNO R3 (R stands for Revision):


Arduino Leonardo:


Arduino DUE:


Arduino Mega 2560:


Arduino Mega ADK [Android Development Kit]:


Arduino LilyPad:


Arduino Yun:


সিরিজে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে:

আর্ডুইনো সেটাপ ও LED Blinking
প্রাইমারি ডিজিটাল ইনপুট আউটপুট অপারেশন ও PWM
অ্যানালগ সেন্সর থেকে রিডিং নেওয়া [ADC]
মোটর ড্রাইভিং
পিয়েজো বাজার
USB ও Serial Communication
LCD ইন্টারফেস করা
Keypad ইন্টারফেস করা
LCD + Keypad কম্বিনেশন
Wireless Communication – Bluetooth Module [HC-05]
Wireless Communication – Wifi Module [WiFly-RN-XV]
আর্ডুইনোকে ইন্টারনেটের সাথে কানেক্ট করা
আজকে এই পর্যন্তই। পরবর্তী পোস্টে আর্ডুইনো ড্রাইভার ইন্সটলেশন ও IDE সেটাপ নিয়ে কথা হবে। :)
·   0

স্ক্র্যাচ! ক্রিয়েটিভিটির হাতেখড়ি শুরু হোক এখান থেকেই।

স্ক্র্যাচ কী?


সব প্রশ্নের বড় প্রশ্ন হল, স্ক্র্যাচ জিনিসটা কী? সত্যি কথা বলতে স্ক্র্যাচ জিনিসটার সাথে পরিচিত হই যখন EDX এ CS50 ওপেন কোর্সটি করতে যাই। Scratch শুধু একটি প্রোগ্রামিং টুল ই নয়। বরং আমি মনে করি প্রোগ্রামিং শেখার আগে যদি এটা একবার ভালমত ট্রাই করা যায় তাহলে খুব সহজেই প্রোগ্রামিং আয়ত্ত্ব করা সম্ভব। যদিও ভাল প্রোগ্রামিং শেখার জন্য নিয়মিত অনুশীলন, অ্যালগরিদম ডেভেলপমেন্ট, সমস্যা নিয়ে চিন্তা করা ইত্যাদি বেশি নির্ভর করে।
সাধারণত আমাদের প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয় সি/সি++ বা পাইথন দিয়ে। যেহেতু, আমার মত অনেকেই নিশ্চয়ই ভাবে প্রোগ্রামিং করা মানেই ঝকঝকে, স্টাইলিশ নিত্যনতুন অ্যাপ প্রস্তুত করা কিংবা মনে হয়ত ভাবনা জাগতে পারে প্রোগ্রামিং একটু শিখলেই বুঝি গেম বানতে পারব। কিন্তু যখন কাল রংয়ের কন্সোল টা দেখি তখনই মনে বিরক্তি জাগে, এইটা দিয়ে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মত, কিংবা অ্যাডোব ফটোশপ :P এর মত অ্যাপ বাননো সম্ভব?
স্ক্র্যাচ জিনিসটা এরকম যে, লাইনের পর লাইন টেক্সট এডিটরে কোড না বসিয়ে শুধু কিছু ইন্সট্রাকশন বা নির্দেশ দিয়ে নিমেষেই তৈরি করা যায় অ্যানিমেশন, গল্প, গেম বা কোন ক্রিয়েটিভ মজাদার কিছু।
Scratch helps young people learn to think creatively, reason systematically, and work collaboratively — essential skills for life in the 21st century.
Scratch is a project of the Lifelong Kindergarten Group at the MIT Media Lab. It is provided free of charge.
শুধু ‘Young People’ ই নয়, বরং যেকোন বয়সীদের জন্যই এটা খাটে। সৃজনশীল চিন্তাকে বাস্তবে রূপদান করাই স্ক্র্যাচ এর কাজ। বাকিটা শুধু ইনস্ট্রাকশনের উপর।
স্ক্র্যাচ এর অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এটা নিজেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C/C++ Console Programming এর ক্ষেত্রে আমাদের প্রথমে সমস্যা বুঝতে হয়, তারপর অ্যালগরিদম ডেভলপ করতে হয়, আর তারপর সেটার জন্য কোড ডেভেলপ করতে হয়। কোড তৈরি করা যতটা না সমস্যা তার চেয়ে সমস্যা দাঁড়ায় ডিবাগিং করতে করতে। মানে ভুল বের করতে করতে জান শ্যাষ :P
স্ক্র্যাচ এ শুধু অ্যালগরিদম ডেভেলপ করাই কাজ। তারপর খালি জায়গামত ইন্সট্রাকশন সেট করে দিলেই হল। যেখানে ব্রেকআউট [DX Ball টাইপের গেম] গেম বানাতে লাইনের পর লাইন কোড লিখে যেতে হয় সেখানে, স্ক্র্যাচে একটা ব্রেকআউট গেম বানাতে মোটমাট ১০-১২ টা ইন্সট্রাকশন বসিয়ে দিলেই বেসিক গেম তৈরি হয়ে যায় :)
স্ক্র্যাচের কমিউনিটি বিশাল, সেখানে স্ক্র্যাচের প্রজেক্ট শেয়ারিংয়ের ব্যবস্থাও রয়েছে। যেহেতু স্ক্র্যাচ ওপেনসোর্স, তাই এর সংশ্লিষ্ট প্রজেক্টগুলো আপলোড এর সাথে সাথেই ওপেনসোর্স হয়ে যায়। ইচ্ছা করলেই অন্যের ক্রিয়েটিভ কিছুর কোড ও ফাংশন দেখার ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়। সেটা ডাউনলোড করে ব্যবচ্ছেদও করা যাবে।
যাই হোক অনেক কিছু বললাম, ডাউনলোড ও ইন্সটল সংক্রান্ত কিছু কথাবার্তা।

ডাউনলোড:

স্ক্র্যাচ সেটাপ করতে অ্যাডোব এয়ার লাগবে। তাই আগে সেটা ডাউনলোড করাই ভাল:
এরপর এই লিঙ্ক থেকে Scratch ডাউনলোড করে সেটাপ দিলেই হবে [বড় 2 এর নিচে Mac, Windows, Linux তিন প্ল্যাটফর্মের জন্যই রয়েছে] :
Scratch নিয়ে চুলকানি আপাতত এই পর্যন্তই। পরে দেখাব কিভাবে Scratch দিয়ে ক্রিয়েটিভিটিকে চুলকানো যায় ;)
·   0