জীববিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীববিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

প্রকৃতির এক রহস্যের নাম “প্রোটনের জীবনকাল”

আমাদের এই প্রকৃতি কতটা বিশাল আর রহস্যময় তার হিসাব করা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। তবুও পৃথিবীর মহাপুরুষেরা প্রকৃতির এই রহস্য উম্মোচন করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দিনের পর দিন শ্রম আর সময়ের বিনিময়ে প্রকৃতির রহস্যগুলোর কোনো কোনটা মাঝে মাঝে আমাদের কাছে জট খোলে আবার কোনটা রহস্যই থেকে যায়। জট না খোলা এসকল রহস্য যে কত কত আছে আমাদের আশেপাশে তার হিসাব শুধু প্রকৃতিই জানে। মানুষের পক্ষে হয়ত প্রকৃতির সকল রহস্যের সমাধান কোনোদিনও সম্ভব হবেনা। আবার হয়তবা হতেও পারে। সময় আর প্রযুক্তির আরো উন্নতির ফলে হয়তবা কোনো একদিন আমরা প্রকৃতির মূল অংশে পৌঁছাতে পারব। কিন্তু সেটা কবে তার হিসাব আজও অজানা।
রহস্যের বেড়াজালে ঘূর্ণনরত অসংখ্য অমীমাংসিত রহস্যের একটি হলো ”প্রোটনের জীবনকাল”। প্রোটনের জীবনকাল নিয়ে বিজ্ঞান মহলে আজও অমীমাংসিত সমাধান প্রবাহিত হচ্ছে। যে প্রবাহটার শেষ কোথায় বা আদৌ শেষ হবে কিনা তা প্রযুক্তি আর বিজ্ঞানের চরম উন্নতির এ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কেউ সমাধান দিতে পারছেননা। প্রোটনের জীবনকাল ব্যাপারটা এখনো পদার্থ বিজ্ঞানের প্রধান রহস্যগুলোর একটি।
·   0

শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫

ক্যান্সারের সম্ভাবনা হ্রাস করে হস্তমৈথুন!

হস্তমৈথুন স্বাস্থের পক্ষে ভাল। অন্তত এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।
অস্ট্রেলীয় বিজ্ঞানী অ্যান্টনি সান্টেল্লা ও স্রিং সিনোয়া কুপারের মতে হস্তমৈথুন বা স্বমেহন মানুষকে সুস্থ রাখরে সাহায্য করে। সিসটিসিস, ডায়াবেটিস ও প্রোস্টেট ক্যান্সের মত রোগগুলোকে দূরে সরিয়ে রাখে।
মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি করা এক সমীক্ষা অনুযায়ী ৯৪% পুরুষ ও ৮৫% মহিলা হস্তমৈথুন করার কথা স্বীকার করেছেন। এই অভ্যাস অত্যান্ত স্বাভাবিক এবং গর্ভাবস্থায় থাকার সময় থেকেই শিশুরাও হস্তমৈথুন করে বলে দাবি বিজ্ঞানীদের।
দ্য কনভার্সেশন নামের একটি ওয়েবসাইটে সান্টেল্লা ও কুপার লিখেছেন, মহিলাদের ক্ষেত্রে সারভাইকাল মূত্র নালীর সংক্রমণ ঠেকাতে কার্যকরী ভূমিকা নেয় হস্তমৈথুন। সারভিক্স টেনটিংয়ের ফলে ব্যাকটেরিয়া ভর্তি সারভাইকাল তরল বাইরে বেড়িয়ে আসে।
এর ফলে বহু সময় অর্গাজম হয় যাতে বিভিন্ন হরমোনের ক্ষরণের ফলে অনিদ্রা ও মানসিকচাপ দূর হয়। কমে ডায়াবেটিসের সম্ভাবনা।
পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসারে সম্ভাবনা কমায় হস্তমৈথুন। বিজ্ঞানীরা জানিয়েছেন হস্তমৈথুনের সময় এমন কিছু হরমোন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে নিষ্কৃত হয় যা ক্যান্সারের কারণ হতে পারে।
স্বমেহনের ফলে মানসিক শান্তি বাড়ে। ফলে এন্ড্রোফিন্স ও কর্টিসলের লেভেল বৃদ্ধি পায়।
·   0

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫

পেপার স্প্রে করা হলে...


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কখনো কখনো পেপার স্প্রে করে। অর্থাৎ গোলমরিচ বা এই ধরনের মসলাজাতীয় পদার্থের গুঁড়ামিশ্রিত তরল ছিটিয়ে দেয়। সম্প্রতি এ ধরনের একটি পরিস্থিতিতে সাংবাদিকেরাসহ অনেককে কাগজে আগুন দিয়ে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে চোখের জ্বালাপোড়া বন্ধের চেষ্টা করতে দেখা যায়। ধোঁয়া দিয়ে টিয়ার গ্যাসের ঝাঁজ কমানো যায় বটে, কিন্তু পেপার স্প্রের বেলায় সেটা কোনো কাজে আসে না। বরং চোখের ক্ষতি হয়। হুট করে যদি পেপার স্প্রের মুখে পড়ে যান, তাহলে কী করণীয়?

নিচের পরামর্শগুলো বিবেচনা করতে পারেন:
১. প্রথমে মনে রাখতে হবে যে হাত বা রুমাল দিয়ে ঘষাঘষি করা যাবে না। এতে গায়ে-মুখে পেপার স্প্রের তরল আরও ছড়িয়ে ক্ষতি করতে পারে। চোখের ক্ষতিরও আশঙ্কা থাকে।
২. বরং ঘন ঘন চোখের পাতা ফেলুন। এতে চোখের পানিতে কিছু পেপার বেরিয়ে চোখকে স্বস্তি দেবে।
৩. চোখে-মুখে পানি দেওয়া যায়, এতে যন্ত্রণা কিছুক্ষণের জন্য হয়তো কমবে। কিন্তু মনে রাখতে হবে যে এ ধরনের স্প্রে তেলজাতীয় তরল। তেল আর পানি মিশ খায় না। কারণ, পানি বিপরীত মেরুধর্মী অণু (পোলার মলিকিউল) দিয়ে গঠিত, যা কেবল অন্য কোনো বিপরীত মেরুধর্মী অণুর গঠিত দ্রাবকে দ্রবীভূত হয়। অন্যদিকে তেলজাতীয় পদার্থ সমমেরুধর্মী অণু (ননপোলার মলিকিউল) দিয়ে গঠিত, যা কেবল সমমেরুধর্মী অণুর দ্রাবকে দ্রবীভূত হয়। তাই পানির পরিবর্তে সাবানের পানি দিয়ে চোখের চারপাশ ধোয়া যেতে পারে। এতে পেপার স্প্রে সহজে সরে যাবে।
৪. চোখের ভেতরটা ধোয়ার জন্য, জ্বালা ধরায় না এমন বেবি শ্যাম্পু ব্যবহার করুন। তবে সাবধানে চোখ ধুতে হবে, যেন চোখের মণির ক্ষতি না হয়।
৫. বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম বলেন, টিয়ার আইড্রপ বা চোখের পানির বিকল্প তরল ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। এক ফোঁটা করে দিনে তিন-চারবার ব্যবহার করা যায়।
যেখানে পেপার স্প্রের আশঙ্কা থাকে, সেখানে সাংবাদিকদের পকেটে এই বিশেষ ধরনের তরলের শিশি রাখা ভালো, যেন প্রয়োজনে চোখ-মুখ মুছে যন্ত্রণা দূর করা যায়।

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস
·   0